খেলাধুলা

আইপিএল ২০২৬: দিল্লি ক্যাপিটালসে ২ কোটি টাকায় চুক্তি ডেভিড মিলার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় সংযোজন করল দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারকে দলে নিল DC। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে আবু ধাবিতে ২ কোটি টাকায় মিলারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে অন্যতম সফল বিদেশি ব্যাটার হিসেবে পরিচিত মিলার ২০২৫ মরসুমের পর লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে রিলিজ হন। এর আগে তিনি গুজরাট টাইটান্সের জার্সিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারে শক্তি বাড়াতে মিলারের সংযোজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চাপের মুহূর্তে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা এবং বড় শট খেলার দক্ষতা DC-র ব্যাটিং লাইনআপে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.