কলকাতারাজনীতি

আরজি কর কাণ্ডে নতুন মোড়! গ্রেফতারি এড়াতে হাইকোর্টে সঞ্জীব মুখোপাধ্যায়

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন মোড়। এবার গ্রেফতারি ও আইনি জটিলতা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। মৃত চিকিৎসকের পরিবারের দায়ের করা এফআইআর-এ নাম জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা করার অনুমতি চান তিনি। আদালত সেই অনুমতি দিয়েছে।

সঞ্জীবের আইনজীবীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আদালতে অভিযোগ করা হয়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সঞ্জীব মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আদালতের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, মৃত চিকিৎসকের পরিবার সম্প্রতি শিয়ালদহ আদালতে নতুন অভিযোগ দায়ের করে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ আনে। পরিবারের দাবি, ঘটনার দিন তাঁদের অন্ধকারে রেখে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল, যা ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সেই মামলার প্রেক্ষিতেই এবার হাইকোর্টে সঞ্জীবের আইনি লড়াই ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.