অফবিট

উপার্জন বাড়ছে, তবু সঞ্চয় নেই? বাস্তুমতে উত্তর দিকেই লুকিয়ে অর্থভাগ্যের সমাধান

দিনরাত কঠোর পরিশ্রম করেও মাসের শেষে হাতে টাকা থাকছে না? বেতন আসার কয়েক দিনের মধ্যেই খরচ হয়ে যাচ্ছে সব? আধুনিক জীবনে এই সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে বাস্তুশাস্ত্র বলছে, শুধুমাত্র আয় বাড়ালেই হবে না— বাড়ির শক্তির ভারসাম্যও আর্থিক স্থিতির উপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে বাড়ির উত্তর দিক যদি সঠিকভাবে সাজানো না থাকে, তাহলে অর্থ সঞ্চয়ে বাধা তৈরি হতে পারে।

বাস্তুমতে উত্তর দিককে ধনসম্পদের প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। এই দিকের অধিষ্ঠাতা দেবতা কুবের এবং মা লক্ষ্মী। তাই উত্তর দিক পরিষ্কার, হালকা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকলে ঘরে আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বাড়ির এই অংশে কুবের যন্ত্র, মা লক্ষ্মী বা গণেশের ছবি রাখলে শুভ ফল মিলতে পারে।

শুধু তাই নয়, উত্তর দিকে জল উপাদানও শুভ বলে মনে করা হয়। ছোট ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম কিংবা কাচের পাত্রে জল ভরে মানিপ্ল্যান্ট রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। তবে জলের প্রবাহ সবসময় ঘরের ভেতরের দিকে হওয়া জরুরি বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।

অন্যদিকে আলমারি বা লকার রাখার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। এমনভাবে রাখতে হবে যাতে দরজা খোলার সময় তার মুখ উত্তর দিকের দিকে থাকে। এতে সম্পদ ধরে রাখার শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তামা বা পিতলের কচ্ছপ জলভর্তি পাত্রে রেখে উত্তর দিকে স্থাপন করাও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়।

তবে কিছু ভুল ডেকে আনতে পারে আর্থিক ক্ষতি। উত্তর দিকে ভারী আসবাব, ভাঙা জিনিস বা ময়লার পাত্র রাখা একেবারেই অনুচিত। এছাড়া লাল, কালো বা গাঢ় কমলা রঙ এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে সুগন্ধি ধূপ বা কর্পূরের ব্যবহার ঘরের পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে।

বাস্তুশাস্ত্রের এই ছোট ছোট পরিবর্তন অনেকের মতে জীবনে আর্থিক স্থিতি ও সঞ্চয়ের নতুন পথ খুলে দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.