দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ৩০ দিনের LPG মজুতের নির্দেশ কেন্দ্রের

জুন মাসের শুরুতেই ফের ধাক্কা খেল ব্যবসায়ী মহল। বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। নতুন দামে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পৌঁছেছে ৩,২৫৫ টাকায়। তবে স্বস্তির খবর, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম আগের মতোই ৯৩৯ টাকা রয়েছে।

এদিকে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের LPG মজুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অপরিশোধিত তেলের সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও চলছে।

সরকার ইতিমধ্যেই Indian Oil Corporation (IOC), Bharat Petroleum (BPCL) এবং Hindustan Petroleum (HPCL)-কে অতিরিক্ত LPG মজুতের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে। কেন্দ্রের দাবি, দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, LPG এবং অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত রিফাইনারি পূর্ণ সক্ষমতায় কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রতিদিন প্রায় ৯২ হাজার মেট্রিক টন LPG উৎপাদন হচ্ছে, যা সর্বকালের সর্বোচ্চ। গত চার দিনে প্রায় ১.৭৮ কোটি LPG রিফিল বুকিং হয়েছে এবং প্রায় ১.৮ কোটি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এছাড়া দেশের কোথাও LPG-র ঘাটতি বা ‘ড্রাই-আউট’-এর ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কোনও কৃত্রিম সংকট তৈরি না হয়, তার জন্য তেল সংস্থা ও প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশ্বাস, বর্তমান পরিস্থিতিতেও দেশের জ্বালানি সরবরাহে কোনও বিঘ্ন ঘটবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.