জেলা

ঘাটালে বিজেপি বিধায়কের মানবিক রুপ দেখল এলাকাবাসী।

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
দুর্ঘটনায় আহত মহিলাকে ঘাটাল হাসপাতালে পৌঁছে দিলেন ঘাটালের বিধায়ক
রবিবার বিকেলে ঘাটাল ২ নম্বর চাতালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়।ঐ মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন বাবা, মা ও ছেলে।তাদের বাড়ি চন্দ্রকোনা থানা এলাকায় বলে জানায় ছেলে। তারা ঘাটাল আসছিলেন।দুর্ঘটনায় বাবা ও ছেলের তেমন কোনো আঘাত না লাগলেও গুরুতর আহত হন মা।ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সুদেব খাঁ এর মা পারুল খাঁ।সেই সময় ঘাটালের বিধায়ক শীতল কপাট রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ঘটনা দেখে তড়িঘড়ি অজ্ঞান অবস্থায় থাকা ঐ মহিলাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে আসেন।বিধায়কের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.