জেলা

যাদবপুরে শিক্ষামন্ত্রীর উপর আক্রমনের প্রতিবাদ জানালো পিংলা কলেজ

স্নেহা ঘোড়াই, পশ্চিম মেদিনীপুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে সংগঠনের সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর বাম ছাত্র সংগঠনের অতর্কিত প্রানঘাতি হামলার প্রতিবাদ জানালো পিংলা কলেজ। এদিন কলেজে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচী অনুযায়ী পরীক্ষা থাকায়, পরীক্ষাকে ব্যাঘাত না করে কালো ব্যাচ পরে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় অধ্যাপক অধ্যাপিকা সহ সকল শিক্ষাকর্মীরা।

এদিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বাম ছাত্র সংগঠনগুলি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘট ডাকলেও ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি এদিন পিংলা কলেজে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল পিংলা কলেজ। পরীক্ষাকেন্দ্র থাকায় কলেজ গেটে মোতায়েন ছিল প্রশাসন। যদিও কোনো সংগঠন এদিন কলেজে এসে বন্ধের সমর্থনে কিছু বলেনি বলেই কলেজ সুত্রে খবর। শিক্ষামন্ত্রীর উপর হামলার বিরোধীতা করে কলেজের এক অধ্যাপক জানান, শিক্ষামন্ত্রী প্রতিনিধি মূলক ৪ জনের সাথে বসতে চেয়েছিলেন, সমাধান করার আশ্বাস দেওয়ার পরেও, ছাত্র সংগঠনের সবাইকে নিয়ে বসার ওজোর আপত্তি যা শিক্ষার পরিবেশকে নষ্ট করে। এধরনের আচরন কাম্য নয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.