জেলা

ডাকাত আরাধ্যা মূর্তির চুরি চোরের হাতে গ্রেপ্তার ২

মুর্শিদাবাদের লালবাগ শহরের হাজারদুয়ারি প্যালেসের নিকটবর্তী শতাব্দী প্রাচীন কালীমন্দির থেকে সোমবার সকালে চুরি গেল দেবী মূর্তি-সহ প্রতিমার গায়ের অলঙ্কার। চুরির অভিযোগে মুর্শিদাবাদ থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে লালবাগের, চক কালীবাড়িতে স্থানীয় বাসিন্দারা মন্দিরের দরজা খুলে দেবী মূর্তিকে প্রণাম করতে এসে দেখেন মন্দিরের বেদিতে কালী প্রতিমার মূর্তি নেই। এর পাশাপাশি ছিল না যাবতীয় অলঙ্কার। এই ঘটনা নজরে আসাতেই মন্দির কমিটিথেকে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়।
মন্দির কমিটির সদস্য রাহুল মণ্ডল জানিয়েছেন, ‘‌শতাব্দী প্রাচীন এই মন্দিরটি কবে তৈরি হয়েছিল আমাদের তা জানা নেই। তবে এলাকায় জনশ্রুতি এক সময় বাংলার বহু নামকরা ডাকাত, ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেতেন।’‌ তিনি আরো বলেন, ‘‌আজ সকালে মন্দির থেকে দেবী মূর্তি এবং অলঙ্কার চুরি যাওয়ার ঘটনার খবর পাওয়ার পরই আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পাই ভোর চারটে নাগাদ একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্দিরের মধ্যে প্রবেশ করছে। এরপর তাকে মন্দিরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।’‌ মন্দির কমিটি সূত্রে খবর, এর আগেও ওই মন্দিরে বেশ কয়েকটি পাখা, আলো, কল চুরি গেছে। তবে ছোটখাটো চুরি বলে মন্দির কমিটি সেই বিষয়টিকে গুরুত্ব দেননি। মন্দির কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই মন্দির চত্বরের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুর্শিদাবাদ থানাকে দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ থানার এক আধিকারিক জানান, চুরির ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে। এবং তারা দ্রুত মূর্তি উদ্ধারের চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.