নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার ম্যারাথন জেরা করা হয় তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। টানা ১১ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরিয়েছিলেন তিনি। ইডি সেদিনই সায়নীকে জানিয়ে দেয়, ৫ জুলাই তাঁকে ফের হাজিরা দিতে হবে। আবার অন্যদিকে, ইডির এক সূত্র মাফিক জানা যাচ্ছে, ৫ তারিখ কুন্তল ঘোষের সঙ্গে মুখোমুখি বসানোর সম্ভাবনা সায়নীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করবেন যাঁরা তাঁদের তালিকা চূড়ান্ত হয়। সংশ্লিষ্ট তালিকা থেকে বাদ পড়েছেন সভানেত্রী, এমনটাই সূত্রের খবর।
নিয়মানুযায়ী, সায়নীর সঙ্গে কুন্তলকে মুখোমুখি বসাতে গেলে আদালতকে জানানো দরকার। শুক্রবার ইডি দফতরে সায়নী ঘোষ ঢুকেছিলেন সকাল সাড়ে ১১ টা নাগাদ। তিনি ইডি দফতর থেকে বেরোন রাত প্রায় ১১ টায়। শনিবার সায়নী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কুন্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না। শুধু ছিল রাজনৈতিক দলের সম্পর্ক।






