নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট দাতাদের ভোট দানের পর্ব। আর এই ভোট দানের মাধ্যমে সকালে প্রথম চার ঘণ্টায় পাঁচটি খুনের ঘটনা ঘটেছে। যেমন নদিয়া, কোচবিহার, মালদহ এবং মুর্শিদাবাদে ভোট দানের কারণকে কেন্দ্র করে বলিদান হচ্ছে প্রাণ। সূত্রের খবর, ভোটের সওয়া এগারোটার পর রাজ্য নির্বাচন কমিশন জানাল, এই চার ঘণ্টায় ২২.৬০ শতাংশ ভোট পড়েছে ।
উল্লেখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে সকাল থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে দেখা যায়নি । যোদিও তিনি সকাল ১০টা নাগাদ কমিশনে পৌঁছন । অভিযোগের জানতে সকাল থেকে কন্ট্রোল রুমে এক ডজন ল্যান্ড ফোন বেজে যাচ্ছিল ।শনিবার সকাল থেকে হিংসার যে ছবি দেখা গিয়েছে, তা বাংলায় নজিরবিহীন বলা যাবে না৷ অনেকের মতে, রক্ত, লাশের ঐতিহ্য মেনেই গ্রামের সরকার গঠনের ভোট হচ্ছে। তবে এ বার আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটের কথা বলা হয়েছিল। কিন্ত পুরোপুরি ৮২২ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে না এমনটা শুক্রবার রাতেই পরিষ্কার ভাবে জানান হয়নি ।
বহু জায়গায় ব্যালট পেপার ছিনতাই, আগুন লাগিয়ে দেওয়া, বুথ দখলের চেনা ঘটনা ঘটেছে। শনিবার যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার মধ্যে মুর্শিদাবাদেই জোড়া খুন হয়েছে। পাশাপাশি নদিয়ার চাপড়ায় প্রাণ গিয়েছে শাসকদলের কর্মীর। এছাড়াও মালদহের মানিকচকে এক তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন ।
শাসক-বিরোধীদের লড়াইয়ের মধ্যে বলিদান হচ্ছে সাধারণ মানুষের । এ কেমন নির্বাচন ? এটা হিংসার নির্বাচন , যেখানে সাধারণ মানুষের প্রাণের কোন মূল্য নেই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোন বালাই নেই । নির্বাক কমিশন। যদিও রাজনৈতিক মহলের প্রশ্ন, কোথায় নির্বাচন কমিশন,কোথায় বা গেল কেন্দ্রীয় বাহিনী,কোথায় প্রশাসন ? উল্লেখ্য বহু বুথে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। প্রথম দিকে এই এত অশান্তি, প্রাণের বলিদান হয়েই চলেছে,তহলে বাকি সময় আরও কি কি হতে পারে , সেদিকে নজর থাকবে সবার। এখন শুধু সময়ের অপেক্ষা।







