আইপিএলে দ্রুততম শতরানের নজির আগেই ছিল তাঁর দখলে। এবার আরও বড় ইতিহাস লিখলেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ওপেনার Vaibhav Suryavanshi। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন এই কিশোর ব্যাটার। মাত্র ৫১৪ বল খেলেই তিন অঙ্কের ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা এর আগে কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি।
শনিবার জয়পুরে Rajasthan Royals বনাম Gujarat Titans ম্যাচে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখা যায় বৈভবকে। মাত্র ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি বিশাল ছক্কা। আর তাঁর ১০০তম ছক্কাটি আসে Mohammed Siraj-এর প্রথম ডেলিভারিতেই। সেই মুহূর্তেই তৈরি হয় নতুন বিশ্বরেকর্ড।
শুধু এই রেকর্ডই নয়, চলতি আইপিএলে পাওয়ারপ্লের নতুন সম্রাট হয়ে উঠেছেন বৈভব। প্রথম ৬ ওভারে ইতিমধ্যেই তাঁর ছক্কার সংখ্যা ৩০, যা ভেঙে দিয়েছে Abhishek Sharma-র ২০২৪ সালের ২৯ ছক্কার রেকর্ড। তালিকায় পিছনে রয়েছেন Sanath Jayasuriya, Travis Head এবং Yashasvi Jaiswal।
চলতি Indian Premier League মরসুমে ১১ ম্যাচে ৪৪০ রান করে তিনি এখন পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় ৪০ এবং স্ট্রাইক রেট ২৩৬-এরও বেশি। রয়েছে একটি শতরান ও দুটি অর্ধশতরান। ইতিমধ্যেই Virat Kohli, Suryakumar Yadav, Rishabh Pantদের টপকে গিয়ে ভবিষ্যতের সুপারস্টার হওয়ার জোরালো বার্তা দিয়ে ফেলেছেন বৈভব।







