খেলাধুলা

কোপা আমেরিকার শুরুর আগেই বড়ো ধাক্কা খেল ব্রাজিল দল

কোপা আমেরিকার শুরুর আগেই বড়ো ধাক্কা খেল ব্রাজিল। ব্রাজিলীয়ান ফুটবল তারকা নেইমার দ্যা সিলভা স্যান্টোস জুনিয়র(Neymar da Silva Santos, Jr) মাঠে নামতে পারবে না ও এই কোপা আমেরিকার টুর্নামেন্ট খেলতে পারবেন না। আসলে নেইমার চোট পেয়েছে খুবই গুরুতরভাবে। আর সেই চোটের কোনো চিকিৎসা নেই তার নিজ দেশে। আর এই চোট সাড়িয়ে মাঠে ফিরে আসতে অনেকটা সময় লাগবে নেইমারের। (copa America 2024) কোপা আমেরিকা ২০২৪ আগে সুস্থ হয়ে উঠতে পারবে কিনা এখনও কিছু বলা যাচ্ছে না কিন্তু কোপা আমেরিকা থেকে আপাতত অস্থায়ী ভাবে তিনি বাদ পড়েছেন। ২০২৪ কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন ২০২৪ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপে যোগ্যতা পর্ব ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ছিল। হাফ টাইমের আগে উরুগুয়ের এক ফুটবলারের ট্যাকেলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়ে নেইমার জুনিয়র। পরে পরীক্ষায় জানা যায় তাঁর বাঁ পায়ের হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে। আট মাস তাকে রেস্টে থাকতে বলেন ও ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয় আট মাস পরে তিনি আবার মাঠে নামতে পারবেন। কিন্তু এই চোট কবে সারিয়ে আবার মাঠে নামেন সেইটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.