খেলাধুলারাজনীতিরাজ্য

ভারতীয় পতাকা অবমাননা জন্য বাংলাদেশকে ক্ষমা চাওয়ার দাবি অশোক দিন্দা

বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর চারিদিকে শোরগোল পরে যায়। তারপরেই বোয়েটের সামনে ভারতীয় পতাকা মাটিতে পেতে রেখে তার ওপর দিয়ে হেঁটে পতাকা অবমাননা করে। এবার সেই অবমাননার জন্য বাংলাদেশকে ক্ষমা চাওয়ার দাবি করেন বিজেপির তারকা বিধায়ক অশোক দিন্দা।

বোয়েট বিশ্ববিদ্যালয় মূল দরজা দিয়ে ঢোকার মুখেই মেঝেতে ভারতীয় পতাকা আঁকা হয়েছে। এরপরে সেই দরজা দিয়ে ওই পতাকাকে পাড়িয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঢোকে। যার ফলে ভারতীয় পতাকার অবমাননা হয়। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় পুরো সভ্য সমাজ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেকেই এই ঘটনায় নিন্দা করেছে। এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা বাংলাদেশকে এ ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। পাশাপাশি তিনি দাবি করেন এটা না হলে ভারত বাংলাদেশ খেলা বন্ধ রাখার।

এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা জানিয়েছেন, ” এইভাবে আমাদের দেশের পতাকা অবমাননা করতে পারে না বাংলাদেশ। আমি বিসিসিআইকে অনুরোধ করবো যাতে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইমেইল করে। ভারত বাংলাদেশের ম্যাচ হবে না যদি না বাংলাদেশ ক্ষমা চায় ভারতের কাছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.