বর্ষাকালে টানা বৃষ্টি আর আর্দ্র আবহাওয়ার কারণে জামাকাপড় শুকানো বড় সমস্যার হয়ে দাঁড়ায়। দিনের পর দিন রোদ না উঠলে ভেজা কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ, ছত্রাক এবং জীবাণু জন্মানোর আশঙ্কাও বেড়ে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে রোদ না থাকলেও তুলনামূলক কম সময়েই জামাকাপড় শুকিয়ে ফেলা সম্ভব।
১. অতিরিক্ত জল ভালোভাবে ঝরিয়ে নিনওয়াশিং মেশিনে অতিরিক্ত স্পিন মোড ব্যবহার করুন বা হাতে ধোয়া কাপড় শক্ত করে নিংড়ে নিন। কাপড়ে যত কম জল থাকবে, তত দ্রুত শুকোবে।
২. বাতাস চলাচল করে এমন জায়গায় কাপড় মেলুনবন্ধ ঘরের বদলে জানালার পাশে, বারান্দায় বা যেখানে বাতাস চলাচল করে এমন স্থানে কাপড় মেলুন। প্রয়োজনে টেবিল ফ্যান চালিয়ে দিলে শুকানোর গতি আরও বাড়ে।
৩. কাপড়ের মধ্যে পর্যাপ্ত ফাঁক রাখুনএকটির গায়ে আরেকটি কাপড় লাগিয়ে মেলবেন না। পর্যাপ্ত দূরত্ব রেখে মেললে সব দিক দিয়ে বাতাস লাগবে এবং কাপড় দ্রুত শুকোবে।
৪. মোটা ও পাতলা কাপড় আলাদা করুনতোয়ালে, জিন্স বা কম্বল জাতীয় মোটা কাপড় আলাদা করে শুকোতে দিন। এগুলোর পাশে পাতলা পোশাক রাখলে বাতাসের প্রবাহ কমে যায় এবং শুকোতে বেশি সময় লাগে।
৫. ডিহিউমিডিফায়ার বা এসির ড্রাই মোড ব্যবহার করুনঘরের আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফায়ার বা এসির ‘ড্রাই মোড’ চালু করতে পারেন। এতে বাতাসের আর্দ্রতা কমে গিয়ে জামাকাপড় দ্রুত শুকিয়ে যায়।
বর্ষার দিনে একটু পরিকল্পনা করে কাপড় শুকোলে শুধু সময়ই বাঁচবে না, স্যাঁতসেঁতে গন্ধ ও জীবাণুর ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব।







