অফবিটকলকাতা

ধনতেরসের সকালেই সুখবর! কমল সোনা-রুপোর দাম, জানুন আজকের রেট ও শুভ সময়

ধনতেরসের সকালেই কলকাতার সোনার বাজারে দেখা গেল সুখবর। উৎসবের দিনে কিছুটা কমল সোনা ও রুপোর দাম। ফলে আজ কেনাকাটায় ভিড় বাড়বে বলেই আশা গয়না ব্যবসায়ীদের।

শনিবার সকালে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ১২,০৪৫ টাকা, যা শুক্রবারের তুলনায় সামান্য কম। ধনতেরসের শুভ দিনে এই মূল্য হ্রাস ক্রেতাদের মুখে হাসি এনে দিয়েছে।

রুপোর দামেও দেখা মিলেছে সামান্য পতনের। বাজারে প্রতি কেজি রুপোর দাম ১,৭৩,৭০০ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ১,৯৫০ টাকা কম। খুচরো বাজারে ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৭,৩৬০ টাকা, এবং খুচরো ক্রয়ে ১ গ্রাম রুপোর দাম ১৭৩.৭০ টাকা। এই মূল্যের সঙ্গে যুক্ত হবে জিএসটি ও টিসিএস চার্জ।

এদিন পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হয়েছে ১৮ অক্টোবর, শনিবার দুপুর ১২টা ১৮ মিনিটে এবং চলবে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। পুজোর সবচেয়ে শুভ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট, যা কেনাকাটার জন্য অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়।

জ্যোতিষদের মতে, নির্দিষ্ট শুভ মুহূর্তে কেনাকাটা করলে ধন, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। সোনা বা রুপোর গয়না কেনা না গেলে লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত কয়েন, তামা বা রুপোর বাসনপত্র, এমনকি স্বস্তিক চিহ্ন বা ঝাড়ু কেনাও শুভ বলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.