চাকরি

IOCL-এ বড় নিয়োগ, একাধিক পদে চাকরির সুযোগ

কেন্দ্রীয় তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (IOCL) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইঞ্জিনিয়ার, অফিসার, ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার/অফিসার পদে চাকরির সুযোগ রয়েছে।
সংস্থার তরফে এখনও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই মোট শূন্যপদ ও বয়সসীমা এখনও জানা যায়নি। ইঞ্জিনিয়ার পদে কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সেফটি, ইলেকট্রিক্যাল ও ইন্সট্রুমেন্টেশন-সহ বিভিন্ন বিভাগে নিয়োগ হতে পারে।
ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, মার্কেটিংয়ে MBA, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, আইন ও রসায়নে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কিছু পদের ক্ষেত্রে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার/অফিসার ও ল অফিসারদের বেতন ৫০,০০০-১,৬০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসারদের ৪০,০০০-১,৪০,০০০ টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার/অফিসারদের ৩০,০০০-১,২০,০০০ টাকা।
লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ ও নথি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই হবে। সম্ভাব্য পরীক্ষা ২৪ সেপ্টেম্বর। আবেদন শুরু ১২ অগস্ট এবং শেষ ৩১ অগস্ট। আবেদন করতে হবে IOCL-এর ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.