চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে চাকরির সুযোগ। Specialist Cadre Officer (SCO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। Trade Finance Officer (IBG) পদে JMGS-I এবং MMGS-II গ্রেডে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা। ২৯ অগাস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
কারা আবেদন করতে পারবেন?
JMGS-I পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। গ্র্যাজুয়েশনের পাশাপাশি নির্দিষ্ট আন্তর্জাতিক বাণিজ্য ও ফরেক্স সংক্রান্ত সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যদিকে, MMGS-II পদের জন্য বয়সসীমা ২৩ থেকে ৩২ বছর এবং প্রয়োজন হবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
কত বেতন?
নিয়োগের পর—
JMGS-I: ₹৪৮,৪৮০ থেকে ₹৮৫,৯২০
MMGS-II: ₹৬৪,৮২০ থেকে ₹৯৩,৯৬০
এর পাশাপাশি DA, HRA, CCA, Provident Fund, NPS, LFC এবং চিকিৎসা-সহ একাধিক সুবিধা ও ভাতাও মিলবে।
পরীক্ষা নেই, কীভাবে হবে নিয়োগ?
এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হল কোনও লিখিত পরীক্ষা নেই। প্রার্থী বাছাই হবে মূলত দু’টি ধাপে—Shortlisting এবং Interview।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রথমে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ফলের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা।
কীভাবে আবেদন?
আবেদনের সময় ছবি, রেজুমে, পরিচয়পত্র, জন্মের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতার নথি এবং প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬। যোগ্য প্রার্থীরা SBI-এর অফিসিয়াল Careers পোর্টালের Current Openings বিভাগ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।







