রাজনীতি

খড়্গহস্ত গিরিরাজ সিং! খাড়্গেকে নিশানা করে মোদিকে নিয়ে বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। খাড়্গেকে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কংগ্রেস সভাপতির বক্তব্যের সমালোচনা করে তাঁকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, কংগ্রেসের বিরুদ্ধে দেশে অরাজকতা ছড়ানোর অভিযোগও তোলেন এই বিজেপি নেতা।
গিরিরাজ সিংয়ের দাবি, আগামী ৩০ বছর ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বাবাকে অপমান করার অভিযোগ তুলে খাড়্গেকে সতর্ক করেন তিনি। গিরিরাজের হুঁশিয়ারি, এই ধরনের মন্তব্যের জন্য জনসাধারণের ক্ষোভের মুখে পড়তে হতে পারে কংগ্রেস সভাপতিকে।
গিরিরাজ সিংয়ের এই আক্রমণ ঘিরে জাতীয় রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাক্‌যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.