২০২১ সালের মুম্বই ক্রুজ মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির ঘটনা ফের আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবার মুখ খুললেন এই মামলার তদন্তকারী বিশেষ তদন্তকারী দলের (SIT) প্রধান তথা অবসরপ্রাপ্ত IPS আধিকারিক সঞ্জয় সিং। তাঁর প্রথম বই ‘Code of Honour’-এ উঠে এসেছে তদন্তের একাধিক অজানা দিক।
বইয়ে সঞ্জয় সিং দাবি করেছেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম তাঁর নজরে এসেছিল। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা এবং তাঁকে ফাঁসানোর সম্ভাব্য চেষ্টার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। পাশাপাশি তদন্তে রাজনৈতিক নেতা, স্বরাষ্ট্র মন্ত্রক কিংবা NCB-র শীর্ষ আধিকারিকদের কোনও চাপ ছিল কি না, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রাক্তন এই IPS কর্তা। তাঁর বক্তব্য, তদন্তকারী দলের উপর কোনও ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপ সৃষ্টি করা হয়নি।
সঞ্জয় সিংয়ের এই বই প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে ২০২১ সালের বহুচর্চিত ক্রুজ মাদককাণ্ড নিয়ে।







