জেলা

চা বাগান থেকে উদ্ধার প্রায় ২০ ফুটের অজগর সাপ !

নিজস্ব সংবাদদাতা : একটি ছোট চা বাগান থেকে প্রায় ২০ ফ ফুটের অজগর সাপ উদ্ধার করা হলো। অজগর সাপ উদ্ধারের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় সংলগ্ন ধুপঝোড়া বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিশালাকার ওই অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার মনশ্বর পাড়ার ভোলা রায়ের ছোট চা বাগানের। এদিন স্থানীয় জনগণ ওই চা বাগানে বিশালাকার ওই অজগর টিকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তে বহু মানুষের ভিড় হয় এলাকায়। জানা যায় অজগরটি একটি ছাগল কেও সাবার করেছিল। এর আগেও ওই এলাকা থেকে বহু অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। তবে এত বড় আকারের আজগর সাপ এবারই প্রথম বলে জানা যায়। ধুপঝোড়া বিট অফিস সূত্রে জানা যায়, অজগরটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.