রাজ্য

হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য !

নিজস্ব সংবাদদাতা : অসুস্থতার জন্য উডল্যান্ডে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। আপাতত স্থিতিশীল তার শারীরিক অবস্থা। আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বুদ্ধদেব বাবুকে। তাঁকে স্ট্রেচারে করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সঙ্গে ছিলেন চিকিৎসক এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে কড়া নজরদারিতেই রাখতে হবে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর,বাড়ি যাওয়ার পথেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধদেব যখন বাড়ি পৌঁছবেন,তখনও এক জন চিকিৎসক তাঁর বাড়িতে উপস্থিত থাকবেন। এমনকি বাড়ি ফেরার পথে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া না হলেও রাতে আবার বাইপ্যাপে থাকবেন তিনি। হাসপাতাল সূত্রে খবর,বুদ্ধদেব ভট্টাচার্য এক মাস হোম কেয়ার সাপোর্টে থাকবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.