জেলারাজনীতিরাজ্য

গুরু পূর্ণিমায় পুজো দিতে গিয়ে , তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

শীতলকুচিতে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি নেতা ! বৃহস্পতিবার সকালে গোঁসাইরহাট কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন , বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মন । সেখানেই শাসক দলের সমর্থকরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান । বিজেপি বিধায়ক যখন পুজো দিয়ে বের হচ্ছিলেন , তখনই তাকে ঘিরে ধরা হয় । তাকে ঘিরে ধরে , তৃণমূল সমর্থকরা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন । যাতেই শুরু হয় বচসা । তবে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।

এই ঘটনায় কোচবিহার জেলা পরিষদের সদস্য শেফালী বর্মন জানিয়েছেন , ভোটে জেতার পর , আর একবারও এলাকায় আসেননি বিজেপি বিধায়ক। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় , এলাকার মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না। তাই এদিন ক্ষোভে ফেটে পড়েন তারা। শেফালী বর্মন জানান, “ঝামেলা পাকানোর জন্য এদিন বিধায়ক এলাকায় আসেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”

তবে বিজেপি বিধায়কের দাবী , তিনি এদিন গুরুপূর্ণিমা উপলক্ষ্যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন , কোনো দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাননি। তার দাবী , যা নিয়ে জঘন্য রাজনীতি করেছে তৃণমূল , মানুষ যার উপযুক্ত জবাব দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.