নিজস্ব সংবাদদাতা : সবাই চায় ত্বকের তারুণ্য বজায় রাখতে। কারণ আমাদের ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায়। কিন্তু নিজেদের কিছু ভুলের কারণে অল্প বয়সেই ত্বকে ভাঁজ পড়ে যায়। ফলে বয়সের আগেই বয়স্ক দেখায়।সঠিক সময়ে এবং ঠিকমত ঘুমালে শরীর ভালো থাকে। এমনকি ঘুমানোর জন্যই আমাদের ত্বক ভালো থাকে।কিন্তু জানেন কি, ঘুমের ভুল অভ্যাসের কারণেও আমাদের ত্বক বুড়িয়ে যেতে পারে।
ঘুমের সঙ্গে ত্বকের সম্পর্ক রয়েছে। তাই ঘুমানোর ভঙ্গি ঠিক না হলে ত্বকসংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেই সঙ্গে অল্পতেই বয়স্ক দেখায়। চলুন তবে এবার ঘুমানোর সঠিক উপায়গুলো জেনে নেয়া যাক-
চিত্ হয়ে শোওয়া- বিশেষজ্ঞদের মতে , ঘুমানোর জন্য এটাই ভালো উপায়। পিঠ দিয়ে শোওয়ার ফলে ত্বকের সকল কোষ ভালোমতো অক্সিজেন পায়। এতে করে রক্ত সঞ্চালনও ঠিক মতো হয়। নিয়মিত এভাবে ঘুমানোর ফলে ত্বকে কোনো প্রকার দাগ পড়ে না। বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লেগে যায়। এমনকি চুলকানির মতো ঝুঁকিও কম থাকে।
পাশ ফিরে ঘুমানো-ত্বক ভালো রাখার জন্য এই ভঙ্গিতে ঘুমাতে পারেন। এভাবে ঘুমানোর ফলে ত্বকের ক্ষতি কম হয়। তবে ঘুমাতে যাওয়ার আগে কোনো ক্রিম লাগালে তা বালিশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার খুব চাপ দিয়ে ঘুমালে মুখের একপাশে বলিরেখা ও ত্বক কুঁচকে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা হতে পারে।
পেটে চাপ দিয়ে উপুড় হয়ে ঘুমানো- অনেক মানুষই এভাবে ঘুমাতে ভালোবাসেন। হয়তো তারা জানেন না যে, এভাবে ঘুমানোর ফলে ত্বকের গ্রন্থিগুলো ঠিকমত অক্সিজেন পায় না। বালিশে মুখ গুঁজে ঘুমানোর ফলে মুখের ত্বকে বাতাস প্রবেশ করতে পারে না। রক্তসঞ্চালনও ঠিকমত হয় না। চোখের তলায় ফোলা ভাবসহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই এভাবে না ঘুমানোই ভালো।







