বিনোদন

ভুতুড়ে ছবির প্রচারের আগে জ্বর নায়িকা কঙ্গনার !

নিজস্ব সংবাদদাতা: চলতি মাসেই রিলিজ হতে চলেছে কঙ্গনা রানাউত অভিনীত ‘চন্দ্রমুখী ২’। তিনি আর বিতর্ক যেন পাশাপাশি চলমান। আর সেই ভুতুড়ে সিনেমার প্রচারে যাওয়ার আগেই ধুম জ্বরে আক্রান্ত কঙ্গনা রানাউত।অভিনেত্রীর আশঙ্কা, তিনি সম্ভবত কারও কুনজরে পড়েছেন।

প্রসঙ্গত, গায়ে জ্বর নিয়েই সেজেগুজে ‘চন্দ্রমুখী ২’র প্রচারে যাওয়ার জন্য তৈরি হয়েছেন কঙ্গনা রানাউত।আর সেইকথাই টুইটারে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, ‘আজ ‘চন্দ্রমুখী ২’র প্রচারের জন্য তৈরি হচ্ছি। তবে, গায়ে হালকা জ্বর রয়েছে। হয়তো প্রচুর পরিশ্রমের জন্যই এই হাল! নয়তো কারও কুনজর লেগেছে আমার। যে কুনজর দিয়েছেন, দয়া করে ফিরিয়ে নিন।’

ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে , পুরোদস্তুর ট্র্যাডিশনাল সাজে। হলুদ শাড়ির সঙ্গে মানানসই গয়নায় সেজেছেন অভিনেত্রী। আর প্রচারে যাওয়ার আগেই সেই সাজগোজের ছবি শেয়ার করলেন কঙ্গনা রানাউত। শরীর খারাপও তাঁকে টলাতে পারেনি দায়িত্ব থেকে। তবে তাঁর টুইটের একটি বানান ভুল যাওয়ায় নেটপাড়ায় ফের ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। Mild-এর পরিবর্তে Milk লিখেছেন কঙ্গনা! আর তা নিয়ে বিদ্রুপের শিকার অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.