অফবিট

জীবনে বেড়ে চলেছে অশান্তি? মন শান্ত রাখতে জেনে নিন বুদ্ধের এই বাণী।

আপনিও কি মানসিক অশান্তিতে ভুগছেন? শান্তির ঘাটতি ঘটছে জীবনে? শান্তি অনুভব করতে সবার প্রথম যা দরকার তা হলো মনকে শান্ত রাখা। নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা , সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ নয়। নানা সময় নানান চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়। এর মধ্যে সব যে ভালো , তা নয়; বরং কিছু খারাপ অর্থাৎ দুশ্চিন্তাও থাকে। অনেক সময় হাজার চেষ্টা করেও ভালো চিন্তার বদলে খারাপ চিন্তাই উঁকি ঝুঁকি দেয় আমাদের অবচেতন মনে।

মনকে খারাপ চিন্তা থেকে বিরত করতে কী পথ অনুসরণ করতে বলেছেন গৌতম বুদ্ধ?
গৌতম বুদ্ধের এই বাণীগুলো মেনে চললে বদলে যাবে জীবনযাপনের দৃষ্টিভঙ্গি। এমনকি মন শান্ত করতেও সাহায্য করবে এটি। দেখে নিন কী সেই বাণী ..

১. ভালোবাসাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে ঘৃণা দুর করা যায়। ঘৃণা দিয়ে ঘৃণা দুর করা যায় না।
২. অতীতে জড়ানো উচিৎ নয় এবং ভবিষ্যতের জন্য চিন্তিত হওয়া উচিৎ নয়।
৩. আপনার যা আছে, তা বাড়িয়ে প্রকাশ করা অন্যায়
৪. ভালো বই পড়া অথবা উপদেশ শোনায় কোনো লাভ নেই , যতক্ষণ না তা অন্তর্নিহিত হচ্ছে।
৫. আপনি অনেক সুখ পেতে পারেন , এমনটা না ভেবে ভাবুন আপনি অনেক সুখ দিতে পারেন।
৬. রাগে হাজার টা কথা বলার থেকে চুপ থাকাই শ্রেয়, এতে জীবনে শান্তি বজায় থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.