Uncategorized

এখানে এলে আপনি চিরজীবন যৌবন থাকবেন!

যৌবন থাকার আসল রহস্য লুকিয়ে আছে মহাকাশে। সেখানে একবার পৌঁছে গেলে আপনি থাকবেন চিরজীবন যৌবন। এমনই আশ্চর্যকর তথ্য মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান নাসা-র গবেষণায় মিলেছে। যা জেনে রীতিমতো চোখ কপালে উঠেছে বিজ্ঞানী থেকে বিশিষ্ট চিকিত্‍সকদের। মহাকাশের যৌবন রহস্য ফাঁস করতে কয়েক বছর আগে একটি পরীক্ষা চালায় নাসা।

এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল দুই যমজ ভাইকে। নভশ্চর স্কট কেলি ও ভাই মার্ক। দুজন যমজ হওয়ার ফলে শারীরিক গঠনে অনেক মিল ছিল তাদের। মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা স্কটকে মহাকাশ অভিযানে পাঠান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তিনি টানা ৩৪০ দিন ছিলেন। আমেরিকায় নিজের বাড়িতে ভাই মার্ক ছিলেন। মহাশূন্য থেকে ফেরার পর মার্কের সঙ্গে স্কটের শরীর পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল দেখে জ্যোতির্বিজ্ঞানীদের চক্ষু চড়ক গাছ।

সূত্রে খবর, মহাকাশ থেকে আসা স্কটকে ,ভাই মার্কের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও কম বয়সী দেখাচ্ছিল। সেই তুলনায় শারীরিক পরীক্ষায় দেখা যায় স্কটের জিনের পরিবর্তন হয়েছে। তার আয়ু বেড়ে যাবার কারণ হিসেবে জিনের পরিবর্তন উল্লেখ করেছেন বিজ্ঞানী। কিন্তু তার কিছু দিনের মধ্যেই তাদের ভুল ভেঙে যায়। তারা ছয় মাস পর আবার স্কটের শারীরিক পরীক্ষা করেন। তখন দেখা যায় যে তার শারীরিক অবস্থা আবার আগের মতন হয়ে গিয়েছে। মহাকাশে থাকার ফলে যে পরিবর্তন তার শরীরে ছিল,তার বিন্দুমাত্র তখন ছিল না।

এতো অল্প সময়ের মধ্যে কিভাবে জিনের গঠন বদলে গিয়েছে তা জানার জন্য অন্যান্য নভশ্চরদের উপরেও টানা পর্যবেক্ষণ চালান নাসা-র জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষকদের দাবি মহাশূন্যে যেহেতু নভশ্চররা ভরশূন্য অবস্থায় থাকে, সেই কারণে ধীরে ধীরে জিনের পরিবর্তন হয়। হয়ে যায় জিনের চরিত্র। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির উচ্চতা বেড়ে যায়। তারপর পৃথিবীতে আসার পর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.