কথায় আছে, সাপের বিষ থেকে রক্ষা পেলেও কাঁকড়া বিছের বিষে মৃত্যু অনিবার্য। তাই কাঁকড়াবিছেকে বিশ্বের অন্যতম বিষাক্ত প্রাণী বলা হয়। তবে চিকিৎসক ও গবেষকদের মতে, কেবলমাত্র প্রাণ নিতে নয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবন বাঁচাতে পারে কাঁকড়াবিছে। তাই আন্তর্জাতিক বাজারে তাদের বিষ চড়া দামে বিক্রি হয়।
কাঁকড়াবিছের বিষ দিয়ে তৈরি হয় নানা রোগের অ্যান্টিবায়োটিক। এছাড়াও ব্যথানাশক ওষুধ তৈরিতে, হার্টের সার্জারিতে, এমনকি হারের চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয়।
কিভাবে বিষ বের করা হয়? এই প্রশ্নের উত্তরে তুরস্কের এক গবেষক দল জানায়, “একটা কাঁকড়া বিছে থেকে মাত্র দু ফোঁটা অর্থাৎ ২ মিলি বিষ বের করা হয়। এরপর সংগৃহীত বিষ ফ্রিজে রাখা হয়। তারপর সেটা নিজে থেকেই পাউডারে পরিণত হয়। প্রক্রিয়া শেষে সেই পাউডার ইউরোপের বাজারে বিক্রি হয় চড়া দামে। সেখানে দু মিলিগ্রাম কাঁকড়াবিছের বিষের দাম প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।”







