অফবিট

গোলমরিচ বহু কঠিন রোগকে করতে পারে নির্মূল

বিশ্বের প্রতিনিয়ত যে মসলাগুলো ব্যবহৃত হয় তার মধ্যে গোলমরিচ খুবই উল্লেখযোগ্য একটি মসলা। হিন্দু ধর্মের গোলমরিচ দিয়ে নানান ধরনের পূজা করা হয়। এটি খাবারে দারুন স্বাদ আনে। এটি স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত প্রয়োজনীয়। এটির মধ্যে নানান ধরনের গুণকারী উপাদান থাকায় ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। প্রাচীন কালেও গোলমরিচ খাওয়া হতো। গোলমরিচে। নানান ধরনের গুণ আছে। গোলমরিচের বিশেষ বিশেষ গুণগুলি নিচে আলোচনা করা হবে।

১:অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার –গোল মরিচ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের খোনি বলে মনে করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব শরীরে পৌঁছাতে দেয় না ।হেলথলাইনের প্রতিবেদনে জানানো হয়, দূষণ, সিগারেটের ধোঁয়া এবং সূর্যের রশ্মির মতো জিনিসের সংস্পর্শে শরীর ব়্যাডিকেল সৃষ্টি করে, যা শরীরে প্রদাহ তৈরি করে এবং হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বৃদ্ধি করে। গোলমরিচে উপস্থিত পাইপেরিন এই ফ্রি র‌্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করে শরীরকে সুস্থ রাখে।

২:রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে-গোল মরিচে উপস্থিত পিপারিন অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে বলে নানা গবেষণায় প্রমাণিত হয়েছে। গোল মরিচ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী।

৩:ক্যানসারের ঝুঁকি হ্রাস -গোল মরিচ খেলে ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়। গোল মরিচে একটি সক্রিয় যৌগ রয়েছে, যা ক্যানসারের কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। গোল মরিচে রয়েছে কোলেস্টেরল কমানোর ক্ষমতা। কোলেস্টেরলের যারা ভুগছেন তাঁদের গোল মরিচ খাওয়া উচিত
অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিতে হবে।

৪:মস্তিষ্কের জন্য ভালো-গোল মরিচ আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী উপাদান। গোল মরিচে উপস্থিত পিপারিন মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এটি জানা যায় এনমিলের গবেষণা য়। আলজাইমার এবং পারকিনসনের মতো সমস্যা থেকে মুক্তি চাইলে গোল মরিচ খেলে উপশম পেতে পারেন। গোল মরিচ স্মৃতিশক্তি বৃদ্ধি করে। স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে ও গোল মরিচ খেতে পারেন। দীর্ঘ সময়ের জন্য স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ রাখতে এটি খুবই উপকারী।

৫:প্রদাহ কমায়-গোল মরিচ আমাদের শরীরের ক্রমবর্ধমান প্রদাহ কম করে। শরীরের বিভিন্ন অংশে প্রদাহ বাড়লে বাত, হৃদরোগ ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। গোল মরিচে উপস্থিত যৌগ শরীরের প্রদাহ কমাতে সহায়ক। এতে অ্যালার্জি, অ্যাজমা, আর্থ্রাইটিসসহ অনেক রোগের ঝুঁকিও অনেক কম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.