মহামেডান স্পোর্টিং ক্লাব আজ দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে আই লিগে তাদের দশম তম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছিল।
ম্যাচের প্রথমার্ধে মোহামেডানের আক্রমণের চাপ বেশি থাকলেও ম্যাচের বিপরীতে বিতর্কিত পেনাল্টি পায় রাজস্থান। মোহামেডান গোলরক্ষক শংকর রায় পেনাল্টি থেকে জোসেবা বৈতিয়ার শট রুখে দেন। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোল শূন্য (০-০)।
ম্যাচের ৮১তম মিনিটে মার্কাসের একক প্রয়াসেম মোহামেডান ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের ৮৭তম মিনিটে উসমান মোহামেডানের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় রাজস্থান। রাজস্থানের হয়ে পেনাল্টি থেকে ম্যাচ সমতা আনে জোসেবা বেটিয়া।
শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।







