নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থকে জেরা করলো সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নেতা মন্ত্রী থেকে বড়ো ব্যাবসায়ী সবার নামে উঠে এসেছে। ইডি সিবিআই এর চিরুনি তল্লাশি চলেছে ঘন্টার পর ঘন্টা।এবার জেলে গিয়ে প্রায় তিনঘন্টা ধরে জেরা করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে।
সূত্রের খবর গত বুধবার আদালতে পার্থকে জেরা করার জন্য আবেদন করেছিলেন। অনুমতি পাওয়ার পর সিবিআই এর দুজন আধিকারিক জেলে পৌঁছায় পার্থকে জেরা করতে।
সিবিআই সূত্রে খবর, এই তদন্তের পর অনেক নতুন তথ্য উঠে এসেছে।অবসরের বয়স বৃদ্ধি নিয়েও দুর্নীতির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয় পার্থকে।
গত বছর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। কেটে গেছে একটা বছর।একবছর বাদ আবার নতুন করে জেরা করা হলো প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে।আপাতত পার্থ চট্টোপাধ্যায়কে ২৫ শে অক্টোবর অবদি জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি প্রাক্তন শিক্ষা মন্ত্রী, জেল কর্তৃপক্ষের কাছে সর্বক্ষণের সহায়কের আবেদন করেছিলেন। কিন্তু সাস্থ্য পরীক্ষার পর সেই আবেদন খারিজ করে দেয় আদালত।






