গত বছর জানুয়ারি মাস থেকে DA আন্দোলন শুরু হলেও ফেব্রুয়ারি আর মার্চ এর দিকে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। রাজধানীতে গিয়েও আন্দোলনে বসেছিলেন সরকারী কর্মচারীরা। সেই আন্দোলনকে আরোও ব্যাপক রূপ দানের জন্যেই ১০ এবং ১১ অক্টোবর কর্মবিরতির ডাক দেন সরকারী কর্মচারীরা।
কিন্তু এই কর্মবিরতি কর্মসূচি সফল নাকি ব্যর্থ সেটি নিয়ে চর্চা শুরু হয়ে হয়েছে। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন তাদের কর্মসূচি পুরোপুরি ভাবে সফল হয়েছে।
এদিকে তৃণমূল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠনের বক্তব্য, মুখ্যমন্ত্রী কখনও বলেননি যে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হবেন না। তারা বলেন, মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি ‘দরদি’ । তাদের মতে, মুখ্যমন্ত্রী কখনও কর্মচারীদের বিরোধী কোনও পদক্ষেপ করেননি। এই আবহে সঠিক সময়ে অর্থ এলেই নাকি ডিএ নিয়ে তিনি ব্যবস্থা করবেন।
তৃনমূল সমর্থিত DA প্রার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের বক্তব্য, কর্মবিরতি আর ধর্মঘটে ফারাক রয়েছে। যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে, ”কর্মবিরতির অর্থ অফিসে গরহাজিরা নয়। অফিসে হাজির হয়ে কাজে শামিল না হওয়া। এমনই বার্তা সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই সে দিক থেকে দেখলে, তাঁরা কর্মসূচি পালন করেছেন।”







