অফবিট

অতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ পিল বাড়িয়ে দেয় স্তন ক্যান্সারের ঝুঁকি!

একদল গবেষক জন্মনিয়ন্ত্রক পিলের পার্শপ্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে নতুন একটি জরুরি তথ্য জানিয়েছেন। বার্থ কন্ট্রোল পিল বা জন্মনিয়ন্ত্রক ওষুধ অতিরিক্ত মাত্রায় নিলে শরীরে স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা ৫০ শতাংশ বেড়ে যায়। মার্কিন এক গবেষণায় চাঞ্চল্যকর এই তথ্যটি সবার সামনে এসেছে।১,১০০ জন ক্যান্সারে আক্রান্ত রোগীর উপর পরীক্ষা চালান মার্কিন ওই গবেষক দল, অতীতে বা বর্তমানে বার্থ কন্ট্রোল পিল খেয়েছেন এমন ৫০ শতাংশের বেশি মহিলার মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি লক্ষ্য করা গেছে।

গবেষক দল জানিয়েছেন বার্থ কন্ট্রোল পিল বা জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া বন্ধ করার প্রায় ১০ বছর পরেও কোন লক্ষণ দেখা যায় না। ইস্ট্রোজেন কম পরিমাণে নিলে সেই ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম থাকে, এমন কথাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার ‘ফ্রেড হোচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টার’-এর গবেষকেরা আবার জানিয়েছেন মহিলারা নানা রকমের জন্মনিয়ন্ত্রক ওষুধ নিয়ে থাকেন অথবা বার্থ কন্ট্রোল পিল বেশি ব্যবহার করেন, তাঁদের আবার স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। জন্মনিয়ন্ত্রক ওষুধ নেওয়ার মাত্রা ও বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণের ফর্মুলেশন নিয়ে সতর্ক হওয়া এখন খুবই জরুরি।

চিকিৎসকরা আবার জানিয়েছেন 40 থেকে কম বয়সী মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। নতুন গবেষণায় মাধ্যমে এটাই দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন বার্থ কন্ট্রোল কম্বাইন্ড পিল খেয়ে স্তন ক্যান্সারের ঝুঁকি ৫০ শতাংশ ভোট বৃদ্ধি পাচ্ছে। ২১,৯৫২ জন রোগী, যাঁরা বিধি নিষেধ মেনে চলেন, তাঁদের মধ্যে ১,১০২ জনের উপর টানা ১০ বছর ধরে গবেষণা চালানো হয় (১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত) মার্কিন গবেষক দলের সামনে এই তথ্য এসেছে বলে জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.