আজ সাংবাদিকদের সামনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,”শুভেন্দু অধিকারীর দুকান কাটা, সেজন্যই বিজেপিতে গিয়ে অনৈতিক কাজ করছেন তিনি।”
রাজ্যে একের পরে তৃণমূল নেতাকে ডেকে পাঠাচ্ছে ইডি, সিবিআই। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,”বিজেপির কাউকেই ডাকছে না এরা,শুভেন্দু অধিকারীকে ছুরি করতে দেখা গেছে তবুও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।গোটা ভারতবর্ষে বিজেপির প্রায় ১৫০ নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তবুও তাদের ডাকছে না।বিজেপির নিয়ম হলো আমার দলে থেকে যতখুশি দুর্নীতি করো, কিন্তু অন্য দলে থেকে দুর্নীতি করো বা না করো অভিযোগ তোমাকে পেতেই হবে।রুলিং পার্টির নেতা শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে রাস্তায় দাড়িয়ে বলুক আমি সারদা নারদা তে টাকা চুরি করেছি। তবে তদন্ত চলছে।”
পরে রাজ্যের ক্ষতিপূরণ বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে তিনি বলেন,”কেন্দ্র সরকার আমাদের এক লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, স্বাস্থ্যসাথী থেকে লক্ষীর ভান্ডার সব প্রজেক্ট এর টাকা বন্ধ। তারপরও পশ্চিমবঙ্গ ফকির হয়ে যায়নি। এক সময় পাটনায় টানা ১২ বছর শিক্ষকেরা টাকা পায়নি, এসব মমতা ব্যানার্জির উপর ছেড়ে দিন।”এরপর তিনি আরো বলেন,”হাতে চেষ্টা করেও এরা পশ্চিমবঙ্গ কে পিছিয়ে রাখতে পারবে না।তবে এটা জেনে রাখুন ইন্ডিয়া ক্ষমতায় আসছে”বিজেপি ১৮ তো দুরস্ত ৪,৫ এ আসে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। নির্বাচনের জন্য আমরা একদম প্রস্তুত, সব প্রশ্নের উত্তর আমরা নির্বাচনে দেবো”।
বেশ কিছুদিন ধরেই চলছে মহুয়া মিত্রকে নিয়ে জল্পনা, কিন্তু দলের তরফ থেকে তাকে কোনরকম সাহায্য করা হচ্ছে না। এই প্রসঙ্গে তিনি বলেন,”আমি দল নই!আমি দলের একজন কর্মী আমাদের দলের নেত্রী রয়েছেন তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন”।







