আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচুড় মন্দির সংলগ্ন দুনম্বর জাতীয় সড়কের উপর এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।সোমবার দিন সকালে চন্দ্রচুড় রঘুনাথবাটির বাসিন্দা টোল প্লাজা সংরক্ষণের ব্যাবসায়ী তথা এলাকার সমাজসেবী দীনেশ গরাইয়ের গাড়িকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালাই দুষ্কৃতীরা।তবে গুলিতে কেউ জখম হয়নি।একটি গুলি লাগে ব্যাবসায়ীর ফরচুনার গাড়িতে।ব্যবসায়ী দীনেশ গরাই জানান তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন।তখনই কয়েকজন দুষ্কৃতিরা মোটর সাইকেলে চেপে আসে তার গাড়িকে লক্ষ করে গুলি চালায়।তিন চার রাউন্ড গুলি চালায় তবে তার গাড়িতে একটি গুলি লাগে।তবে তিনি কোনো রকমে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে ।তিনি আরো বলেন কারও সাথে তার শত্রুতা নেই তবে কি কারণে তার উপরে গুলি চালানো হলো তার কাছেও ধুয়াশা রয়েছে।তবে এলাকার স্থানীয় কাউন্সিলার অর্জুন মাজি জানান জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে বলে যানান।কারণ জমি মাফিয়ারা অবৈধ ভাবে জমি দখল করতে চাইছে।ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026







