রাজনীতি

“আজ কমিটির সামনে কোনো হাজিরা নেই।“মন্তব্য ডঃ রাজদীপ রায়ের

কিছুদিন আগে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়েছিলেন মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে সাংসদে প্রশ্ন’ করার অভিযোগে এথিক্স কমিটির সামনে মহুয়া হাজির হলে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রাতে কার সঙ্গে কথা বলেন? কী কথা বলেন? এরপরই মহুয়া এবং কমিটিতে থাকা বিরোধী সাংসদরা বেরিয়ে এসেছিলেন। অভিযোগ, মহিলা সাংসদ মহুয়াকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছিল।আর এই ঘটনার তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি।

তখন,সংসদীয় এথিক্স কমিটির বৈঠর ছেড়ে ঝড়ের মতো বেরিয়ে আসার পর বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মধ্যে একজন মহুয়াকে প্রশ্ন করেছিলেন, “আপনি কি কাঁদছেন?” তারপর,তিনি সেই সাংবাদিকের সামনে নিজের চোখ টেনে ধরে তাঁকে ধমকের সুরে বলেছিলেন, “আমার চোখে কোনও জল নেই।বাজে কথা বলছেন কেন? চোখে কান্না দেখছেন? তাহলে কথা বলছেন কেন? ভুলভাল গল্প বানাবেন না।”

হেভিওয়েট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি।এবার এই ইস্যুতে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা সংসদের এথিক্স কমিটির সদস্য ডঃ রাজদীপ রায়। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , “আজ নৈতিকতা কমিটির তৃতীয় বৈঠক।রিপোর্টটি গ্রহণ করা হবে আজ। আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। সরকার এবং এমইআইটিওয়াইয়ের সমস্ত প্রমাণ ইস্যুটি সম্পর্কে ভাল বলছে না। আজ কমিটির সামনে কোনো হাজিরা নেই।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.