ভোটের মুখেই তেলেঙ্গানা সফরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভোটের আগে কংগ্রেসের প্রচার জোরকদমে এগোচ্ছে। রোড শো শেষ করে রামাপ্পা মন্দির দর্শনে গেলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
এদিন বুধবার তেলেঙ্গানার মূল্যহীন রোডে কংগ্রেসের রোড শো করেছেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। রোড শো শেষ করে রামাপ্পা মন্দিরে দর্শনে যান। মূলত পাঁচটি রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস। এদিকে আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভুপালপল্লীতে একটি বিশেষ যাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। ‘বিজয়ভেরি যাত্রা ‘ উপলক্ষ্যে কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছেন।
ভোট দোরগোড়ায়, আর তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। তেলেঙ্গানায় জনজোয়ারের পর এবার ভুপালপল্লীতে বিশেষ যাত্রা কংগ্রেসের।







