দেশ

ধর্মীয় বিষয় নিয়ে কোনরকম সিদ্ধান্ত দেবে না সুপ্রিম কোর্ট

ধর্মীয় বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।

বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরোপুরি ধর্মীয় বিষয় নিয়ে, ধর্মীয় জায়গা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকারকে কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চ জানিয়েছেন, কোনও ধর্মীয় জায়গা সংক্রান্ত ব্যাপারে আমরা কোনও সরকারকে এক্স, ওয়াই, জেড এমন কোনও নির্দেশ দেব না। এটা পুরোপুরি পলিসি কেন্দ্রিক ব্যাপার। আর সংসদের ব্যাপার।

অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায় আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন, মুসলিমদের মতোই হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈনদেরও তাঁদের ধর্মীয়স্থান দেখভাল করার সমান অধিকার রয়েছে। প্রসঙ্গত, এই মামলা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি সলিসিটর জেনারেল তুষার মেহেতা।

সংবিধানের ২৫ নম্বর ধারা অনুসারে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের তাদের তীর্থ স্থানকে দেখাশোনা করার অধিকার রয়েছে। তবে উপাধ্যায় জানান দিল্লিতে কালকা মন্দিরটি সরকার দেখভাল করলেও জামা মসজিদ করে না।

এদিকে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, এই ধরনের পিটিশনের করে মিডিয়াতে হাইলাইট করার কোনও মানে নেই।

যদিও উপাধ্যায় শেষ পর্যন্ত তাঁর আবেদন তুলে নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.