ক্রাইমদেশ

ভারতের ইতিহাসের অন্যতম বৃহত্তম মেডিক্যাল কলেজ কেলেঙ্কারি!

কোটি কোটি টাকার ঘুষ! মেডিক্যাল কলেজের স্বীকৃতি, মান নিয়ন্ত্রণ সবই বিক্রি হচ্ছিল টাকার বিনিময়ে! মোদি জমানার স্বাস্থ্য ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিল সিবিআই-এর তদন্ত।

গভীর ষড়যন্ত্রের ছক!
সিবিআই জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সুপরিকল্পিত অপরাধচক্র গড়ে উঠেছিল, যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC), বেসরকারি কলেজের কর্তা, দালাল, এমনকী মেডিক্যাল রেটিং বোর্ডের সদস্যরাও যুক্ত ছিল। মোটা টাকার বিনিময়ে আগাম পরিদর্শন রিপোর্টের তথ্য পাচার হচ্ছিল—পরিদর্শনের আগেই সাজানো হত “ছদ্ম কলেজ”!

ভুয়ো শিক্ষক, ভাড়া করা রোগী, নকল আঙুলের ছাপ—সবই চলত এক মঞ্চস্থ নাটকের মতো! উদ্দেশ্য একটাই—স্বীকৃতি পেতে হবে, যেভাবেই হোক!

সরকারি গোপন নথি মোবাইলে ছবি তুলে পৌঁছে যেত দালালদের হাতে! কে যাচ্ছেন, কবে যাচ্ছেন, কী রিপোর্ট দিচ্ছেন—সব ছিল নির্ধারিত!

এফআইআরে চমকে দেওয়া নাম!
সিবিআই-এর চার্জশিটে নাম রয়েছে স্বঘোষিত ধর্মগুরু রাওয়াতপুরা সরকার ওরফে রবিশঙ্কর মহারাজ, ইনডেক্স মেডিক্যাল কলেজের চেয়ারম্যান সুরেশ সিং ভদোরিয়া, উদয়পুরের গীতাঞ্জলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়ূর রাওয়ালসহ মোট ৩৪ জন। অভিযোগের তালিকায় এমনকী ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস-এর চ্যান্সেলর ডি পি সিং-এর নামও উঠে এসেছে।

উত্তর থেকে দক্ষিণ—সারা দেশে দুর্নীতির জাল!
উত্তর ভারতের বহু রাজ্যের পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক মেডিক্যাল কলেজও এই দুর্নীতির চক্রে জড়িয়ে পড়েছে। রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

স্বাস্থ্য-শিক্ষা নাকি দুর্নীতির আখড়া?
দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উপর এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এই কেলেঙ্কারি। একদিকে চিকিৎসক ঘাটতি, অন্যদিকে ভুয়ো স্বীকৃতিপ্রাপ্ত কলেজে তৈরি হচ্ছে ভবিষ্যতের চিকিৎসক!

আরও বড় কিছু সামনে আসা শুধু সময়ের অপেক্ষা…

নজর রাখুন সময় ৩৬৫-এ, এই মেগা ইনভেস্টিগেশন স্টোরির প্রতিটি পর্ব জানতে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.