জেলা

বীরভূমের রসা গ্রামের অনাদি কালী মা পূজিত হন শিলামূর্তি রুপে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

বীরভূম জেলার কাঁকড়তলা থানার রসা অনাদীকালী মন্দির প্রায় সাড়ে পাঁচ শত বৎসরেও আগের। এই অতিহ্যবাহী কালী মন্দির খানি রাজনগরের রাজার অধীনে থাকা কুমারডিহির জমিদার প্রতিষ্ঠা করেন। অনাদি নাথ বহু পুরাতন যাহার ইতিহাস এলাকা বাসী বলতে পারেন না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাষাণ মুর্তি কালি ঐ জমিদার দ্বারা প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে গ্রামের আচার্য্য পরিবার পুরোহিত হিসাবে নিযুক্ত হওয়ায় আচার্য্য পরিবার নিত্য পূজা করে আসছেন। গ্রামের ও আসে পাশের এলাকার লোকজন এই মন্দিরের মায়ের মূর্তিটিকে শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি করেন।চারিদিকে পাঁচিল ঘেরা মন্দিরে রয়েছে সুউচ্চ বটবৃক্ষ,রয়েছে বহু পুরাতন মন্দির সে এক মনোরম পরিবেশ।এই মন্দির চত্বরে কালীমূর্তি বা শিব লিঙ্গ ছাড়াও রয়েছে হনুমানজীর মূর্তি। বচনাবলী থেকে শোনা যায় এখানকার শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠে এসেছে এবং একটা হনুমানজির শিলা মূর্তি আছে যেটা বটবৃক্ষের কোটরে রয়েছে। পুরো মন্দিরটি একটা বটগাছ দ্বারা আবৃত যে বট গাছের মূল খুঁজে পাওয়া যায় না বা সঠিক মুল কোনটা কেউ বলতেও পারেনা।

কালী পূজার রাতে নিয়মবিধি মেনে পুজো পাঠ হয়। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হওয়ার পরবর্তীতে কাঁকড়তলা থানার অধীনস্থ রসা ও কল্যাণপুর গ্রামের সিভিক ভলান্টিয়ারেরা কিছু সহৃদয় ভক্ত এবং কাঁকড়তলা থানার সহযোগিতায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।পুজোর দিন প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়।কালী পূজার রাতে গ্রামের মানুষ ছাড়াও হাজার হাজার বহিরাগত ভক্তরা পুজোয় অংশ গ্রহণ করে আনন্দে মেতে ওঠে। স্থানীয় ভক্ত ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেজে ভক্তরা উপস্থিত থাকেন।অনাদীকালী মায়ের পুজো এবং প্রসাদ বিতরনের দিন রসা অনাদিকালী মন্দির চত্বর মিলন মেলার রুপ নেয়।
উল্লেখ থাকে রসার অনাদিকালী মন্দিরের সারাবছর দেখাশোনার ভার বহন করেন রসা গ্রাম ষোলআনা।মহোৎসব ও পুজোর দায়িত্বে আছেন সাগর বাসরী,সভাষ বাগ্দী,রত্নদ্বীপ ঘোষ,বুবাই ঘোষ,অভিজিৎ মন্ডল সহ অন্যান্যরা ও গ্রামবাসীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.