স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ই ডি আধিকারিকরা রওনা দিল সল্টলেকের অফিস থেকে। বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিক জানান তিনি মারা যাবেন, বাঁচবেন না।
প্রসঙ্গত জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি অফিস থেকে বের করার সময় তার এই বক্তব্য ঘিরে আলোড়ন রাজনৈতিক মহলে।






