রাজ্য

অন্য মোড়! শাহজাহান শেখের নামে খুনের মামলা এবার হাইকোর্টে

সন্দেশখালিকাণ্ডে সরগরম রাজ্য-রাজনীতি। এহেন আবহেই প্রকাশ্যে এলো এক খুনের মামলা। যে সমস্ত খুনের মামলায় নাম রয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের, সেক্ষেত্রে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আপাতত হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনও পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই বলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আজ বিচারপতি সেনগুপ্ত মামলার শুনানিতে বলেন, ‘এখনও গ্রেফতার করতে পারলেন না? আগামীতেও ধরতে পারবেন কিনা সন্দেহ আছে। পুলিসি নিষ্ক্রিয়তা এখনও আছে। তথ্যপ্রমাণ লোপাট হচ্ছে। পিএলএমএ ধারায় মামলা হয়েছে? ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রেফতার করতে পারেনি। পুলিস ১২ দিনেও পারেনি। কী ভাবে আশা করছেন যে সিবিআই পারবেট’?
বিচারপতির সংযোজন, ‘আমি এখনও আশা করি মামলার রায়দানের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করবে পুলিস।’

উল্লেখ্য, বছর পাঁচেক আগে খুনের অভিযোগ উঠেছিল এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ২০১৯ সালের ৬ জুন খুন হন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল নামক ৩ জন, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.