রাজ্য

বিকট শব্দ করে হটাৎ লাইনচ্যুত ট্রেনের ৫টি বগি

মকর সংক্রান্তির দিন বড়সড় দুর্ঘটনা । বিকট শব্দ শুনে ট্রেন থামিয়ে দেন চালক। আর তাতেই পপ্রাণে বেঁচে যান পোনেরো হাজার যাত্রী। যদিও ট্রেনের ভেতরে যাত্রীরা আচমকা প্রবল ঝাঁকুনির অনুভূতি হয় বলে জানান।
মঙ্গলবার এই ঘটনা ঘটে তামিলনাড়ুর ভিল্লুপুরম রেলওয়ে স্টেশনের কাছে। ঘটনার ফলে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় সেখানে।
সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুদুচেরিগামী একটি লোকাল ট্রেনলনের পাঁচটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। যখন ভিল্লুপুরম স্টেশন ছেড়ে ট্রেনটি বের হচ্ছিল, ওই সময়ই লাইন ও ট্রেনের চাকার জায়গা থেকে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন ট্রেনের চালক। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই লোকাল ট্রেনের প্রত্যেকটি বগিতে।
ততক্ষণে পাঁচটি বগি লাইনের বাইরে বেরিয়ে যায়। এই কারণে হঠাৎ ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তবে ট্রেনটি থামানোর পর সকল যাত্রীকেই সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা হয়। তবে এই ঘটনায় আহত হয়নি।
এই ঘটনার ফলে প্রশ্ন উঠছে হঠাতই কেন লাইনচ্যুত হয়ে গেল ওই লোকাল ট্রেনের পাঁচটি বগি?  আবারও রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছেন যাত্রীরা। এক্ষেত্রে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, রেলের লাইনে ভারী কোনও বস্তু থাকার জন্য ঘটেছে এই দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.