ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে সন্দেশখালির যোগের প্রমান দিয়ে এবার বিস্ফোরক টুইট অর্জুন সিংয়ের। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষের। এর আগেও বারবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সন্দেশ খালির শেখ শাহজাহান ও তার সাগরেদ দের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। এবার
তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালির যোগের প্রমান তুলে ধরে টুইট করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। টুইটে অর্জুন সিং দাবি করেন, ও এন জি সি ‘সিএসআর’ ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মা সারদা ওমেন এন্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটিকে’। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলো আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করেছে। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দাবি,ও এন জি সি ‘সিএসআর’ ফান্ডের মাধ্যমে সন্দেশখালির ‘মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে’ কিছু সামগ্রী দান করেছে। কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনও সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে প্রদান করেছে। এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালি যোগের প্রমান ধরা পড়েছে।
ওপর দিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এই সমস্ত অভিযোগ ভিত্তি হীন বলে দাবি করেছে নৈহাটি পৌর সভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী ও সি আই সি সনৎ দে।
তারা এই ধরনের ভিত্তি হীন কুৎসা করার জন্য বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।







