কলকাতা

মদ্যপ অবস্থায় পুলিশকে মারধর! গ্রেফতার যুবক ও তার বন্ধুরা

ফের পুলিশকে নিগ্রহের অভিযোগ উঠল। খাস কলকাতায় এর আগে নিউ মার্কেট চত্বরে চাঁদা তোলাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হলে, সেখানে পুলিশ বাধা দিতে এলে পুলিশকেও মারধরের অভিযোগ ওঠে।

ফের কলকাতায় আবারও পুলিশকে নিগ্রহের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিউ টাউন ইকোপার্কের বন্দের মোড়
এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার সকালে গৌতম কর্মকার নামের বছর পঞ্চাশের এক ব্যাক্তি কদমপুকুর মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পেশায় তিনি একজন মিষ্টি বিক্রেতা।

রাস্তা পারাপারের সময় হঠাৎই একটি বাইক এসে ধাক্কা মারে গৌতম কর্মকারকে। ঘটনাস্থলেই তিনি ছিটকে পরেন রাস্তায়। সেই সময় গৌতমবাবুকে ওই অবস্থায় পরে থাকতে দেখে ছুটে আসেন সেখানের কর্মরত পুলিশ অফিসার কনস্টেবল পলাশ বৈদ্য। ঘটনাস্থলেই অভিযুক্তদের ধরে ফেলেন কর্মরত ওই পুলিশ অফিসার।

পুলিশ সূত্রে খবর, দুই যুবক নিউটাউনের ফাঁকা রাস্তায় ‘জয় রাইড’ করছিল। মদ্যপ অবস্থায় বাইকের পেছনে যুবতীকে বসিয়ে নিজেদের মধ্যে কম্পিটিশন করছিল তারা। সেই সময় তাদের বাইকের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার।

ঘটনাস্থলে কর্মরত পুলিশ অফিসার কনস্টেবল পলাশ বৈদ্য অভিযুক্তদের আটক করলে, অভিযুক্ত ওই যুবকরায় উল্টে পুলিশকে মারধর করে। পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয় লোকজনরা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.