গতকাল পশ্চিমবঙ্গ বাণিজ্যিক সম্মেলনে শাহরুখকে সরিয়ে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় সৌরভ গাঙ্গুলীকে। সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”এতদিন পর্যন্ত শাহরুখ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। হঠাৎ করে তাকে সরিয়ে কেন সৌরভকে করা হলো, কারণ শাহরুখের বাজার এখন শেষ হয়ে গেছে, তার সিনেমা এখন আর চলে না।”
এরপর তিনি এ প্রসঙ্গে আরো বলেন,”দেশের জন্য অনেক করেছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটেও তার অবদান রয়েছে অনেকটা। তাকে চিনতে কেন এত সময় লাগলো দিদির? নাকি তাকে খুঁজে পাচ্ছিলেন না তিনি?
এরপর সৌরভ গাঙ্গুলীর ঘোষণা করা শালবনিতে নতুন কোম্পানির জন্য বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন,”বিনিয়োগ করবো একথা অনেকে বলে, কিন্তু বাস্তবে কটা বিনিয়োগ হয়েছে? কজন যুবক চাকরি পেয়েছে ?তার হিসেব দেখাতে পারবে না রাজ্য সরকার।”







