ফের একবার পৃথক রাজ্যের কথা শোনা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলছে আর সেই সফরের মাঝেই শোনা গেলো এই কথা।
অপর দিকে মুখ্যমন্ত্রী আজ জলপাইগুড়ির সভা থেকে বলেন যে “উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে।” তবে তা মানতে অস্বীকার করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এবার উত্তরবঙ্গবাসীর অবহেলার কথা শুনতে গিয়ে, পৃথক রাজ্যের কথা শোনা গেল তার গলায়। তার পর তিনি এটাও বললেন যে পৃথক রাজ্যের দাবি অনেকের আছে কিন্তু তারা অখণ্ড বাংলা’-র পক্ষে।
পৃথক রাজ্যের এই দাবি একটা সময় জন বার্লারের মুখে শোনাতে হইচই কম হয়নি রাজ্যে। কিন্তু আজ সেই জন বার্লা পদ্ম থেকে জোড়া ফুলে।
একুশ সালের আশেপাশে রীতিমত দলের অন্দরে ও বাইরে এই বিষয় নিয়ে রাজনৈতিক চর্চার পারদ চড়েছিল। সেই সময় তৎকালীন রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন, হয়েছিল বৈঠক। ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং জন বার্লাকে।







