রাজ্য

প্রতিবাদকারিণীর ‘চড়’ প্রসঙ্গে কড়া জবাব কুণাল ঘোষের

কুণাল ঘোষের সাম্প্রতিক নিজের এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে স্পষ্ট যে, তিনি প্রতিবাদকারী মহিলার চপেটাঘাতের মন্তব্যে সাড়া দিয়েছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। তিনি দাবী করেছেন যে, তিনি কোনো অন্যায় সমর্থন করেননি এবং সত্য ও ন্যায়বিচারের পক্ষে লড়ছেন।

কুণাল ঘোষের কথায়,”মহিলা বলে সুযোগ নিলেন। চড়??? মনে রাখলাম। আরজি করে কোনো অন্যায় সমর্থন করিনি। ভুলকে ভুল বলেছি। ন্যায়বিচার চাই। ধানতলা, বানতলায় কোথায় ছিলেন ???? হ্যাঁ, জেলে ছিলাম। দোষী নই। লড়ছি আইনে। আর জোড়া খুনের সাজাপ্রাপ্ত ১২ বছর জেলে থাকা কমরেডকে নিয়ে বিচার মিছিল? নাটক করছেন”।

এছাড়া, তিনি ‘আরজি কর’ মামলায় বিশাল উত্তেজনা ও আন্দোলনের প্রেক্ষাপটে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং দোষীদের তীব্র শাস্তি দাবি করেছেন। তাঁর মন্তব্যে মূলত তিনি প্রতিবাদকারীর কর্মকাণ্ড ও অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.