রাজ্য

CJI চন্দ্রচূড়ের স্ত্রীর সঙ্গে ‘যোগ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি, সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ

আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও তাঁর স্ত্রী কল্পনা দাসের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে নেটিজেনদের সতর্ক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগ উঠেছে, উত্তরবঙ্গ লবির সঙ্গে ‘পারিবারিক যোগ’ রয়েছে বলে কিছু পোস্টে দাবি করা হচ্ছে, যেখানে এসপি দাসের সঙ্গে প্রধান বিচারপতির স্ত্রীর সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে। এই মিথ্যা দাবির ভিত্তিতে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানি ৫ সেপ্টেম্বর ষড়যন্ত্রের মাধ্যমে পিছিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কঠোর অবস্থান নিয়ে স্পষ্ট করেছে, বাকস্বাধীনতার সুযোগ নিয়ে শীর্ষ আদালত বা তার বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যাচার করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের অপরাধের জন্য কড়া আইনি পদক্ষেপ করা হবে ও কেউই নিস্তার পাবে না।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতির অসুস্থতার কারণে আরজি কর মামলার শুনানি স্থগিত করা হয়েছিল, যা আজ, ৯ সেপ্টেম্বর নতুন করে অনুষ্ঠিত হবে। তবে শীর্ষ আদালতের এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের সন্দেহ এবং অসন্তোষ প্রকাশ করেন কিছু ব্যবহারকারী। যা পুলিশ ভুয়ো দাবি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.