পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সি ভি আনন্দ বোসের বর্ষপূর্তি পালন আজ। এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের আজকের দিনেই তিনি পশ্চিম বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন। আজ তাই সারা দিন বিভিন্ন কর্মসূচী রয়েছে রাজভবনে। সূত্র মারফত জানা যায়, রাজভবনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। সকালে মাদক-মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে এক সাইকেল র্যালি রয়েছে। যেখানে অংশ নেবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এরপর স্কুল পড়ুয়াদের জন্য রাজভবনের তরফে বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। দুপুরে রয়েছে ‘মিল উইথ গভর্নর’ কর্মসূচী। এই কর্মসূচীতে রাজ্যপালের সঙ্গে একসাথে মধ্যাহ্নভোজ করবেন বয়স্ক ও শিশুরা। এরপর বিকেলেও রয়েছে নানা অনুষ্ঠান।
Read Next
November 10, 2026
মহুয়া মৈত্রকে তলব সিআইডি-র, বিতর্কিত পোস্ট ঘিরে শুরু তদন্ত
November 10, 2026
গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে এবার AI-র নজরদারি! অতিরিক্ত জমায়েত হলেই কন্ট্রোল রুমে পৌঁছবে বার্তা
November 9, 2026
আদালত অবমাননার মামলার জের, অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি এসএসসির
November 9, 2026
উত্তরবঙ্গ যেতে আর চিন্তা নেই! হাওড়া-এনজেপি রুটে বিশেষ ট্রেন, জানুন ছাড়ার দিন ও সময়সূচি
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
Related Articles
Check Also
Close
-
সরকারী ডেড লাইনের বিপরীতে পাল্টা ডেডলাইন আন্দোলনকারী চিকিৎসকরাSeptember 10, 2024







