এই বছর ৩১ ডিসেম্বর থেকে UPI ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টির অ্যাপ ইউপিআই বন্ধ করার নির্দেশ জারি করেছেন। ভয় পাওয়ার মতো কোন কারণ নেই। এই নির্দেশ সেই সব গ্রাহকদের জন্য যারা গত এক বছর ধরে কোনরকম লেনদেন করেননি। NPCI জানিয়েছে UPI বন্ধ করে দেওয়ার আগে ব্যবহারকারী গ্রাহকদের মেসেজের মধ্যে নোটিফিকেশন পাঠাতে বলা হয়েছে। NPCI ইউপিআই ট্রানজাকশন আরও সুরক্ষিত হবে এই পদক্ষেপ নেওয়ার জন্য। এই নির্দেশের জারি করার পর সমস্ত অ্যাপ ও ব্যাঙ্ক যে গ্রাহকরা কোনও লেনদেন করেছেন না তাদের ইউপিআই আইডি এবং তার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভেরিফাই করবে। ১ বছর ধরে যেসব অ্যাকাউন্টে কোনও ট্রানজেকশন হয়নি সেইসব UPI বন্ধ করে দেওয়া হবে।
নতুন বছর থেকে করা যাবে না লেনদেন-গত এক বছরে ধরে ইউপিআইডি থেকে কোনও লেনদেন না করলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আইডি প্রদান করতে বলেও তা এক বছর ধরে ব্যবহার করা হয়নি। ডিসেম্বর মাসের ২৩ থেকে এটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি গত এক বছরে কোনও UPI আইডি দিয়ে লেনদেন না করেন তবে এটি ৩১ ডিসেম্বর, ২০২৩-এর পর বন্ধ হয়ে যাবে। NPCI -একটি অলাভজনক সংস্থা, যা ভারতের খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করেন। অর্থাত্ PhonePe, Google Pay এবং Paytm-এর মতো অ্যাপগুলি তাদের নির্দেশিকা অনুযায়ী কাজ করে থাকে । NPCI সব রকম বাধা-বিপত্তি দূর করিয়ে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে।
সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, ইউজারদের পুরনো নম্বরই নতুন একজন ব্যবহারকারীকে জারি করা হবে। এই ক্ষেত্রে জালিয়াতির সম্ভাবনা থাকবে। এই জন্যই পুরনো আইডিগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক আদেশে বলেছেন, টেলিকম প্রদানকারী সংস্থাগুলি বন্ধ থাকা নম্বরগুলিকে ৯০ দিন পর থেকে নিষ্ক্রিয় করতে পারবেন। তারা সেই নাম্বারটিকে তখন অন্য গ্রাহকে ট্রান্সফার করতে পারে। UPI আইডি দিয়ে গত এক বছর ধরে যারা লেনদেন করছেন তাদের ভয় পাওয়ার কোন রকম কোন কারণ নেই।







