বৃষ্টির কারণে ডুবলো গ্রামীণ রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক। জলে ডুবলো ধানক্ষেত। প্রশাসনের তৎপরতায় গ্রামের মানুষজনদের আশ্রয় হল ত্রাণ শিবিরে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার । নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। বৃষ্টির কারণে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধান্যঝাটি থেকে রাইল্যা যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি ডুবে যায়। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় কয়েকটি গ্রামের সঙ্গে। অন্যদিকে বৃষ্টির কারণে রাজ্য সড়কে জল উঠে যায় । যার ফলে যান চলাচল বন্ধ রাজ্য সড়কের ওপর।
কালিকাপুর – কেশুরুগেড়িয়া রাজ্য সড়কের পিংলাস চাতাল এলাকায় রাজ্য সড়কে জল উঠায় জলমগ্ন পিংলাস, রাইল্যা, টুকুরিয়া, বালা এলাকা। জলে ডুবেছে ধানক্ষেত , ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি। পিংলাস গ্রামের অঞ্চল সদস্যা পুতুল বাগ দলুই এর তত্ত্বাবধানে এলাকার মানুষের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে।







